এসএসসি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের খোঁজখবর নেন।
Advertisement
পরিদর্শনের সময় মেয়র কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কি না, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নাস্তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। আকস্মিক এ উদ্যোগে উপস্থিত অনেক অভিভাবক সন্তোষ প্রকাশ করেন।
মেয়র বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরীক্ষার সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।
Advertisement
তিনি আরও বলেন, অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যেন পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।
চসিক সূত্র জানায়, পরীক্ষা চলাকালে নগরের বিভিন্ন কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। বিশেষ করে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে কেন্দ্রভিত্তিক তদারকি অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআরএম
Advertisement