জাতীয়

মেরামত হয়েছে এলএনজি টার্মিনাল, দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক

 

কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল (এমএলএনজি) পরিচালিত এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।  

বার্তায় বলা হয়, আজ সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে উক্ত এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দুপুর ১২টার মধ্যে মেরামত করা হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন:

Advertisement

একটি এলএনজি টার্মিনাল বন্ধ, তীব্র গ্যাস সংকট 

এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাসের চাপ কম, দুর্ভোগে নগরবাসী 

এর আগে মঙ্গলবার সকালে তিতাস জানায়, এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।

এদিকে, এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করা হয়। এনএস/এসএনআর

Advertisement