আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বউয়ের সন্ধানে এবার ছুটে গেলেন কক্সবাজারে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মজার ছলে জানালেন, ‘মনের মানুষ খুঁজতে কক্সবাজারে চলে এসেছি। যদি পেয়ে যাই বিয়ে করবো।’
Advertisement
হিরো আলম বলেন, ‘কক্সবাজারে এত সুন্দর পরিবেশ, এত মানুষ আসে। ভাবলাম যদি ভাগ্যে থাকে, তাহলে এখান থেকেই হয়তো জীবনসঙ্গী পেয়ে যাবো।’
এদিকে, হিরো আলম ২১ দিন জেল খাটার অজানা গল্প নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন। নিজের জেল জীবনের ২৪ ঘণ্টার অভিজ্ঞতা এবং কারাগারের ভেতরের বাস্তব চিত্রই তুলে ধরা হবে এই সিরিজে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষ বাইরে থেকে জেলের ভেতরের জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় সেখানে প্রতিটি মুহূর্ত কতটা ভিন্ন বাস্তবতার মধ্যে দিয়ে কাটে। কারাগারের প্রতিদিনের রুটিন, বন্দিদের জীবনসংগ্রাম, নিরাপত্তা ব্যবস্থা, এমনকি রাতের বেলার পরিবেশ-সবকিছুই এই সিরিজে দেখানোর পরিকল্পনা রয়েছে।’
Advertisement
হিরো আলম আরও জানান, এই ওয়েব সিরিজে তার নিজের অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা চরিত্র এবং ঘটনার প্রতিফলন থাকবে। বাস্তবতার সঙ্গে মিল রেখে গল্প সাজানো হবে, যাতে দর্শকরা কারাগারের ভেতরের ২৪ ঘণ্টার জীবনযাত্রা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পান।
অন্যদিকে এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন।
এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।
এমআই/এলআইএ
Advertisement