বাচ্চাদের বিকেলের নাস্তা নিয়ে অনেক অভিভাবকই দুশ্চিন্তায় থাকেন। বাইরে কেনা চিপস বা ভাজাপোড়া খাবার যতটা আকর্ষণীয়, ততটাই অস্বাস্থ্যকর। তাই এমন কিছু দরকার, যা হবে পুষ্টিকর, আবার বাচ্চারাও আগ্রহ নিয়ে খাবে।
Advertisement
এই ক্ষেত্রে পটেটো স্যুপ হতে পারে দারুণ একটি সমাধান। আলু বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় থাকেই, আর সেটিকে যদি ক্রিমি ও মজাদার স্যুপে রূপ দেওয়া যায়, তাহলে তা সহজেই তাদের প্রিয় হয়ে উঠবে।
ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই পটেটো স্যুপ।
উপকরণ১. আলু ২-৩টি কিউব করে কাটা২. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ৩. রসুন কুচি ১ চা চামচ৪. মাখন ১ টেবিল চামচ৫. দুধ আধা কাপ৬. লবণ স্বাদমতো৭. গোলমরিচ গুঁড়া সামান্য৮. পানি বা স্টক ২ কাপ
Advertisement
প্রথমে একটি পাত্রে মাখন গরম করে পিঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। এরপর আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।
তারপর পানি বা স্টক দিয়ে ঢেকে দিন এবং মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না আলু নরম হয়ে যায়। এরপর মিশ্রণটি ব্লেন্ড করে মসৃণ করে নিন।
আবার চুলায় বসিয়ে এতে দুধ, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। স্যুপ একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন। চাইলে ওপর থেকে সামান্য বাটার বা চিজ ছড়িয়ে দিলে বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় লাগবে।
Advertisement
এএমপি/জেআইএম