লাইফস্টাইল

ডিওডোরেন্ট ব্যবহারের সঠিক নিয়ম জানুন

গরমে ঘাম আর শরীরের দুর্গন্ধ - এই দুই সমস্যা সামলাতে অনেকেই নিয়মিত ডিওডোরেন্ট ব্যবহার করেন। তবে শুধু ব্যবহার করলেই হবে না, সঠিকভাবে ব্যবহার না করলে এর কার্যকারিতা কমে যেতে পারে, এমনকি ত্বকে জ্বালা বা অস্বস্তিও হতে পারে।

Advertisement

ডিওডোরেন্ট মূলত শরীরের দুর্গন্ধ কমাতে কাজ করে। এটি ঘাম পুরোপুরি বন্ধ না করলেও ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে গন্ধ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই সঠিক সময় ও পদ্ধতিতে ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায়।

ডিওডোরেন্ট ব্যবহারের সঠিক নিয়ম -

১. পরিষ্কার ত্বকে ব্যবহার করুনগোসলের পর পরিষ্কার ও শুকনো ত্বকে ডিওডোরেন্ট ব্যবহার করলে এটি সবচেয়ে ভালো কাজ করে। ময়লা বা ঘামযুক্ত ত্বকে ব্যবহার করলে কার্যকারিতা কমে যায়।

২. ত্বক শুকনো হওয়া জরুরিভেজা ত্বকে ডিওডোরেন্ট ব্যবহার করলে তা ঠিকভাবে শোষিত হয় না। তাই ব্যবহার করার আগে ত্বক ভালোভাবে মুছে নিন।

Advertisement

৩. পরিমিত পরিমাণে ব্যবহারঅনেকে মনে করেন - বেশি ব্যবহার করলে বেশি সময় কাজ করবে। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে জ্বালা বা দাগ হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাই ভালো।

৪. রাতে ব্যবহার করলে উপকার বেশিবিশেষ করে অ্যান্টিপার্সপিরেন্ট ধরনের ডিওডোরেন্ট রাতে ব্যবহার করলে ভালো কাজ করে। কারণ রাতে ঘাম কম হয়, ফলে এটি ত্বকে ভালোভাবে কাজ করতে পারে।

৫. সংবেদনশীল ত্বকে সতর্কতাযাদের ত্বক সংবেদনশীল, তারা অ্যালকোহল-মুক্ত বা মৃদু ফর্মুলার ডিওডোরেন্ট ব্যবহার করুন। এতে জ্বালা বা অ্যালার্জির ঝুঁকি কমে।

৬. শেভ করার পর সঙ্গে সঙ্গে ব্যবহার নয়আন্ডারআর্ম শেভ করার পর ত্বক কিছুটা সংবেদনশীল থাকে। এই সময় সঙ্গে সঙ্গে ডিওডোরেন্ট ব্যবহার করলে জ্বালা হতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করে ব্যবহার করা ভালো।

Advertisement

৭. শুধু আন্ডারআর্মে ব্যবহার করুনডিওডোরেন্ট শরীরের নির্দিষ্ট অংশের জন্য তৈরি। পুরো শরীরে ব্যবহার না করে নির্দিষ্ট জায়গায় ব্যবহার করাই নিরাপদ।

কিছু সতর্কতা-

ত্বকে কোনো জ্বালা, লালচে ভাব বা র‍্যাশ দেখা দিলে ডিওডোরেন্ট ব্যবহার বন্ধ করুন। দীর্ঘসময় একই পণ্য ব্যবহার করলে মাঝে মাঝে পরিবর্তন করাও ভালো।

সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি

এএমপি/এএসএম