ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার বিচার ও ভোলা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের মহাজনপট্টি, সদর রোড ও বাংলা স্কুল মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এসময় তারা বলেন, ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির শান্তপূর্ণ বিক্ষোভ মিছিলে এলোপাথাড়ি গুলি করে জেলা ছাত্র দলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে ভোলা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন। এঘটনায় মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি আরমান হোসেন। অতি দ্রুত তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।এসময় মিছিলে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুব দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/এমএস
Advertisement