রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রিতে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
রাজধানীর সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদগেট), ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও), গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী), মেঘনা মডেল পাম্প (শাহবাগ), নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার (নিকুঞ্জ), খালেক সার্ভিস স্টেশন (দারুস সালাম, মিরপুর) এবং তালুকদার ফিলিং স্টেশনে (আসাদগেট, মিরপুর রোড) জ্বালানি বিক্রিতে ফুয়েল পাস অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহের জন্য যাওয়ার আগে মোটরসাইকেল চালকদের ফুয়েল পাস অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে দেশের যে কোনো জেলার মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ, ঢাকায় বসবাসরত অন্য যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল ফুয়েল পাস রেজিস্ট্রেশন করলে ঢাকার উন্মুক্ত ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানি সংগ্রহ করা যাবে।
এরই মধ্যে ঢাকায় মোট ৪৩টি ফিলিং স্টেশনে ফুয়েল পাসের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার সব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাস্তবায়ন করা হবে। ফুয়েল পাসের পাইলটিং সম্পন্ন অন্যান্য ফিলিং স্টেশনেও মোটরসাইকেল চালকদের জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ক্রমান্বয়ে বাধ্যতামূলক করা হবে বলেও জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
Advertisement
ফুয়েল পাস ডাউনলোডের জন্য অ্যান্ড্রয়েড প্লে-স্টোর লিংক
ফুয়েল পাস ওয়েব লিংক
আরএমএম/এমএমকে
Advertisement