দেশজুড়ে

মাহিন্দ্রা-ট্রাক্টর সংঘর্ষে দুজন নিহত

ময়মনসিংহে মাহিন্দ্রার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- গৃহবধূ রাবিয়া খাতুন ও ১৭ মাস বয়সী শিশু তৌফিক। তারা মাহিন্দ্র পরিবহনের আরোহী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, যাত্রী নিয়ে মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এসময় আহত তিনজনকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস