খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুনসচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিন কর্মকর্তাগ্রেড-১ পেয়ে ওএসডি সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনার
Advertisement
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/বিএ
Advertisement