জাতীয় সংসদে দাঁড়িয়ে গাড়ি চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সংসদ সদস্যদের জন্য এ গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান।
অধিবেশনের একপর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্লোর নিয়ে বলেন, সংসদ সদস্যদের একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। তাদের একটি দাবি ছিল যে, উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না। তারা কোথাও বসতে পারেন না। এ ব্যাপারে কয়েক দিন আগে একজন সংসদ সদস্য জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রীকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রীর এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, একটা বসার জায়গা অন্তত হয়েছে। এসময় তিনি সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার কথাও বলেন।
Advertisement
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি। সেটা হচ্ছে যে, আমাদের ইউএনওর একটা, উপজেলা চেয়ারম্যানেরও একটা গাড়ি থাকে। আমাদের ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমরা লজ্জায় এটা বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
এমওএস/একিউএফ