লাইফস্টাইল

ডায়াবেটিস থাকলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় কেন

ত্বক বারবার শুষ্ক হয়ে যাচ্ছে, চুলকানি বাড়ছে - অনেকেই এটিকে আবহাওয়া বা পানিশূন্যতার প্রভাব ভাবেন। কিন্তু ডায়াবেটিস থাকলে এই সমস্যা আরও বেশি দেখা দিতে পারে। কারণ, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমে যায়।

Advertisement

১. অতিরিক্ত শর্করা থেকে পানিশূন্যতাডায়াবেটিসে শরীর অতিরিক্ত শর্করা প্রস্রাবের মাধ্যমে বের করার চেষ্টা করে। এতে শরীর থেকে পানি বেরিয়ে যায় এবং ধীরে ধীরে পানিশূন্যতা তৈরি হয়। আর ত্বকে সরাসরি এর প্রভাব পড়ে। ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়।

২. রক্তনালিএছাড়া দীর্ঘদিন উচ্চ রক্তে শর্করা থাকলে ত্বকের ক্ষুদ্র রক্তনালিগুলোর ওপর প্রভাব পড়ে। এতে ত্বকে রক্তসঞ্চালন কমে যায়, ফলে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না। এর ফলেও ত্বক শুষ্ক হয়ে পড়ে।

৩. নার্ভ ড্যামেজডায়াবেটিসে স্নায়ুর ক্ষতি বা নার্ভ ড্যামেজও হতে পারে, বিশেষ করে হাত ও পায়ে। এতে ঘাম কমে যায়, কারণ ঘামগ্রন্থির কার্যক্ষমতা কমে পড়ে। ঘাম আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখতে সাহায্য করে। তাই ঘাম কমে গেলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায়।

Advertisement

সংক্রমণের ঝুঁকি

শুষ্ক ত্বকের আরেকটি ঝুঁকি হলো সংক্রমণ। ত্বক ফেটে গেলে সেখানে সহজেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ঢুকে যেতে পারে। ডায়াবেটিসে রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকায় এই সংক্রমণ সহজে বাড়তে পারে।

প্রতিকার

এই সমস্যা এড়াতে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত পানি পান করা, ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং খুব গরম পানি দিয়ে গোসল না করাও উপকারী।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো - ত্বকে অতিরিক্ত শুষ্কতা বা চুলকানি দীর্ঘদিন থাকলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: মায়ো ক্লিনিক, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, হার্ভার্ড হেলথ পাবলিশিং

Advertisement

এএমপি/এএসএম