মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান ‘আর্থিক ধসের’ মুখে পড়েছে। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে এবং এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে!। খবর বিবিসির।
Advertisement
ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে ‘মুখ রক্ষা’ করতেই তেহরান এই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দেই।
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়। দেশটি টাকার জন্য হাহাকার করছে বলেও উল্লেখ করেন তিনি।
Advertisement
টিটিএন