আইন-আদালত

টিএফআই সেলে গুমের মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ, পরবর্তী সাক্ষ্য ৪ মে

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় তিন নম্বর সাক্ষী মাসরুর আনোয়ারের জেরা শেষ হয়েছে। এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই দিন ঠিক করেন।

ট্রাইব্যুনালে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম উদয়সহ অন্যরা।

এদিন মাসরুর আনোয়ারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন, আবুল হাসানসহ স্টেট ডিফেন্স আইনজীবীরা। এর আগে গত ১৯ এপ্রিল সাক্ষীর জবানবন্দি পেশ করেন তিনি। এরপর ২০ এপ্রিল প্রথম দিনের জেরা অনুষ্ঠিত হয়। আজ তার জেরা শেষ হয়।

Advertisement

এদিন সকালে মামলায় গ্রেফতার ১০ জন আসামিকে ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতাররা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

শেখ হাসিনা ছাড়া পলাতক অন্যরা হলেন— শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খাইরুল ইসলাম।

এফএইচ/বিএ

Advertisement