বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর সংকট
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে নিরাপত্তা, অর্থনীতি ও পর্যটন খাতে এক ধরনের অস্তিত্বগত সংকট তৈরি হয়েছে।
নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প
Advertisement
নৌ অবরোধ তুলে নেওয়া হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি করা সম্ভব হবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুধবার (২২ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এমন বার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে আলোচনা শুরু হতে পারে: ইরান
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ অবরোধ তুলে নিলে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে। নৌ অবরোধ বাতিল করা হলেই ইসলামাবাদে আলোচনা আবার শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়্যিদ ইরভানি।
রাশিয়ার জন্য নিষেধাজ্ঞা, ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ অনুমোদন: ইইউ
Advertisement
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহুবর্ষীয় আর্থিক কাঠামোতে সংশোধনী বিল অনুমোদন করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কোরপার II ফরম্যাটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের
হরমুজ প্রণালিতে অন্তত তিনটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চরম গরমে হুমকিতে বিশ্ব খাদ্যব্যবস্থা, ঝুঁকিতে শত কোটি মানুষের জীবিকা
বিশ্বজুড়ে তীব্র গরম অর্থাৎ তাপদাহ কৃষি ও খাদ্যব্যবস্থাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, অতিরিক্ত গরমে কৃষকেরা মাঠে কাজ করতে পারছেন না, গবাদিপশু তীব্র চাপের মুখে পড়ছে ও ফসলের উৎপাদন কমে যাচ্ছে, ফলে এক বিলিয়নের বা ১০০ কোটিরও বেশি মানুষের জীবিকা ঝুঁকিতে পড়েছে।
জ্বালানির দাম বাড়ায় ২০ হাজার ফ্লাইট বাতিল করছে লুফথানসা
জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গ্রীষ্মকালীন সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করবে।
ক্যাম্পাসে বোমা ফেলতে নেতানিয়াহুকে আহ্বান জানানোয় শিক্ষার্থী গ্রেফতার
হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ‘মজা করে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্যাম্পাসে ‘বোমা ফেলার’ আহ্বান জানানোয় গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এফআইইউ) এক নারী শিক্ষার্থী।
ইরানের জলসীমায় নেওয়া হয়েছে ভারতগামী ও ইসরায়েলি ২ জাহাজ
হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুইটি জাহাজ আটক করা হয়েছে। আটকৃত জাহাজের মধ্যে একটি ইসরায়েলি পণ্য পরিবহনকারী এবং অপরটি গ্রিসের বলে জানা গেছে যা মূলত ভারতগামী একটি কন্টেইনার জাহাজ। আটকের পর জাহাজ দুটিকে ইরানের আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে।
এমএসএম