বাংলাদেশ হকির জন্য ঐতিহাসিক দিন আজ। দেশের হকির ইতিহাসে আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় নারী হকি দল।
Advertisement
বিকেল সাড়ে ৪টায় ইন্দোনেশিয়ার জাকার্তায় চাইনিজ তাইপের বিপক্ষে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিলেও কখনো জাতীয় দল তৈরি করা হয়নি। হকির মেয়েদের দীর্ঘদিনের সেই আক্ষেপ দূর হচ্ছে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার মধ্যে দিয়ে।
এশিয়ান গেমস নারী হকির বাছাইয়ে অংশ নেবে ৮ দেশ। বাংলাদেশ 'এ' গ্রুপে খেলবে হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের বিপক্ষে। 'বি' গ্রুপের চার দেশ হচ্ছে-ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।
Advertisement
শীর্ষ চারটি দেশ পাবে এশিয়ান গেমসের টিকিট। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে খেলতে হবে স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে উঠলে পাবে এশিয়ান গেমসের টিকিট।
নারী হকির প্রথম জাতীয় দলে যারা আছেনঅর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।
আরআই/এমএমআর
Advertisement