খেলাধুলা

টাইগার একাদশে একাধিক পরিবর্তন

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

Advertisement

এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনও খেলছেন না আজ। তার জায়গায় একাদশে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।

ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলটি একটি করে ম্যাচ জিতেছে। ফলে আজ অঘোষিত ফাইনাল। ২০১৩-১৩ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ এক যুগের অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

Advertisement

এসকেডি/এমএমআর