আন্তর্জাতিক

দিনের শুরুতেই ইভিএম নষ্ট, ভোট দিতে পারছেন না ভোটাররা

পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে শুরুতেই বিপত্তি। বিভিন্ন কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট হওয়ায় ভোট দিতে পারছেন না ভোটাররা। এ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা।

Advertisement

বৃহস্পতিবার (২৩ ইপ্রল) সকাল থেকেই মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট দিতে না পারায় ভোটাররা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। ভোট দিতে না পেরে সেক্টর অফিসারের সামনে বিক্ষোভ দেখান তারা।

বীরভূম জেলার সিউড়ি বিধানসভার ক্ষেত্রে ১৫৯ নম্বর বুথে হঠাৎ ইভিএম নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন মেশিন নিয়ে আসলে ভোট আবার শুরু হবে।

শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথেও ইভিএম সমস্যার অভিযোগ উঠেছে। সেখানে মার্গারেট স্কুলের ২৬/৩১ নম্বর বুথে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি ওই বুথে।

Advertisement

শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথে ইভিএমে ত্রুটির অভিযোগ আসছে। সেখানেও সময়ে ভোটগ্রহণ শুরু করা যায়নি।

অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার রানী নগর বিধানসভা কেন্দ্রের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

টিটিএন/কেএএ/

Advertisement