জাতীয়

কামরাঙ্গীরচরে কারখানা থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি কারখানার আবাসিক ভবনের টয়লেট থেকে ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে মেটাডোর নামে একটি কোম্পানির হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেটাডোর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান বলেন, আমরা রাতে খবর পেয়ে কোম্পানির শ্রমিক আবাসিক ভবনের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। নিহত ইয়াকুবের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল মালেক।

কাজী আল-আমিন/বিএ