পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উঠে এসেছে একাধিক ইস্যু। তবে সবথেকে বড় ইস্যু হিসেবে সামনে এসেছে ভোটার তালিকায় সংশোধন বা এসআইআরের বিষয়টি।
Advertisement
নিবিড় সংশোধনের পরে প্রায় ৯১ লাখ মানুষের নাম বাদ পড়েছে। সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুসলিম অধ্যুষিত আসন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, যাদের নাম বাদ গেছে তারা সংশ্লিষ্ট বৈধ নথি দিয়ে ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। যেসব ভোটার বাদ পড়েছিলেন, তাদের মধ্যে প্রথম দফা ভোটগ্রহণের এলাকার মাত্র ১৩৯ জন ভোটারের নাম তালিকায় তুলেছে ট্রাইবুনাল।
আরও পড়ুন>>‘তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে’পশ্চিমবঙ্গে আজ যেসব আসনে ভোট, সবশেষ নির্বাচনে সেখানে কেমন ছিল ফল?হেনস্তা বাড়ার শঙ্কা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের
Advertisement
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ট্রাইবুনালে নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে।
এসআইআর এবং এই প্রক্রিয়ার পর বাদ যাওয়া নামকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দান যেমন সরগরম হয়েছে তেমন নাগরিক সমাজও সরব হয়েছে।
এছাড়া, আইনশৃঙ্খলা, নারী সুরক্ষা, দুর্নীতিসহ অন্যান্য বিষয়ও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কলকাতার আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, কলকাতার এক আইন কলেজে ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
Advertisement
এছাড়া শিক্ষাক্ষেত্রে নিয়োগ এবং পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি, রেশন দুর্নীতিসহ একাধিক ঘটনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে, যার জেরে ‘অস্বস্তিতে’ পড়তে হয়েছে মমতা ব্যানার্জির দলকে।
অন্যদিকে, বিভিন্ন রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া এবং হেনস্তার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে।
বিজেপি পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলেও বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয়েছে।
সূত্র: বিবিসি বাংলাকেএএ/