পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট দিতে পারলেন না ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলি মির্জা। তিনি হলেন মীর জাফরের বংশধর। তার ছেলে সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জাসহ মীর জাফরের বংশের দেড়শেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
Advertisement
প্রথম দফার ভোটে মুর্শিদাবাদে ভোট হলেও সৈয়দ মুহাম্মদ ফাহিম আলি মির্জা, তার ছেলে এবং পরিবারের যেসব সদস্যের নাম বাদ পড়েছে তারা ভোট দিতে পারেননি বলে জানা গেছে।
মুর্শিদাবাদের লালবাগের ‘কেল্লা নিজামত’ এবং তার আশপাশের অঞ্চলে বাস করেন মীর জাফরের বংশের সদস্যরা। তাদের পরিবার জানায়, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর অনেককেই শুনানিতে ডাকা হয়েছিল এবং সেখানে তারা সব নথিপত্র জমাও দিয়েছিলেন। তাদের অভিযোগ তবুও তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে এবং তারা ভোট দিতে পারেননি।
এদিকে ভোট দিতে গিয়ে দুই কেন্দ্রে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে মালদহের মালতিপুরে এবং অন্যটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারান কেশপুরের সীমা দেরি এলাকার বাসিন্দা ইসরাতন বিবি। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন।
Advertisement
ভোট দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মালতিপুর বিধানসভার কেন্দ্রের ১৫২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রমীলা বাগদি নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
টিটিএন
Advertisement