খেলাধুলা

চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখা যাবে ১৫০ টাকায়

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিট কেনা যাবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট [www.gobcbticket.com.bd](http://www.gobcbticket.com.bd থেকে।

Advertisement

এই দুই ম্যাচের জন্য বিভিন্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে। গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট ও গ্র্যান্ড স্ট্যান্ড ওয়েস্ট, উভয় গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা করে। একই দামে পাওয়া যাবে রুফ টপ ইস্ট প্যাভিলিয়ন এন্ড ও রুফ টপ ওয়েস্ট প্যাভিলিয়ন এন্ড।

এছাড়া শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আরও কম দামে ম্যাচ উপভোগের সুযোগ থাকছে দর্শকদের জন্য। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়, আর ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

এসকেডি/আইএন

Advertisement