লাইফস্টাইল

মেকআপ ও ত্বক দীর্ঘক্ষণ সতেজ রাখতে ঘরেই বানান সেটিং স্প্রে

গরমের ত্বকের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় রোদ, ঘাম আর ধুলোবালি। একদিকে প্রচন্ড তাপ, অন্যদিকে আর্দ্র ভ্যাপসা বাতাসের কারণে ত্বক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই গরমে অনেকেই মেকআপ করে থাকেন। তাই ঘাম বেশি হওয়ার কারণে মেকআপ গলে যায়, মুখে জ্বালা অনুভূত হয়, এমনকি দীর্ঘক্ষণ রোদে থাকলে কালচে ছোপ বা সান ট্যানও দেখা দিতে পারে।

Advertisement

এই পরিস্থিতিতে ত্বককে সতেজ ও ঠান্ডা রাখতে সেটিং স্প্রে খুব কার্যকর একটি উপায়। বাজারে নানা ধরনের সেটিং স্প্রে পাওয়া গেলেও সেগুলোতে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে।

তাই চাইলে খুব সহজে ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে সেটিং স্প্রে তৈরি করা যায়- গোলাপ জল ও গ্লিসারিন স্প্রে

গোলাপ জল ত্বকের জন্য প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এবং গ্লিসারিন ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই মিশ্রণটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। আধা কাপ গোলাপ জলের সঙ্গে এক চামচ গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। চাইলে এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। মেকআপ করার পর হালকা করে স্প্রে করলে তা দীর্ঘ সময় স্থায়ী হয়। রোদে বাইরে গেলে মুখে জ্বালা বা শুষ্কতা অনুভব হলে এটি ব্যবহার করলে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় এবং ত্বকে শীতল অনুভূতি তৈরি হয়।

অ্যালোভেরা ও ভিটামিন ই স্প্রে

অ্যালোভেরা ত্বককে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং প্রদাহ কমায়, আর ভিটামিন ই ত্বকের পুনরুদ্ধারে সাহায্য করে। এই স্প্রে তৈরি করতে দুই চামচ অ্যালোভেরা জেল, এক কাপ হালকা গরম পানি তে মিশিয়ে নিন। ঠান্ডা হলে ১টি ভিটামিন ই মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। এটি নিয়মিত ব্যবহার করলে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে থাকে এবং রোদে পোড়া বা লালচে ভাব কমে আসে। সংবেদনশীল ত্বকের জন্য, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

Advertisement

গ্রিন টি ও টি-ট্রি অয়েল স্প্রে

তৈলাক্ত ত্বকের জন্য এই স্প্রে খুব কার্যকর। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। প্রথমে গরম পানিতে পা গ্রিন টি ব্যাগ ভিজিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এতে দুই-তিন ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। এটি ব্যবহার করলে ঘাম ও ব্রণের সমস্যা অনেকটাই কমে যায়। নিয়মিত ব্যবহারে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে এবং রোদের ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও হ্রাস পায়।

শসা ও লেবুর মিস্ট

গরমে ত্বক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, তখন শসা ও লেবুর মিশ্রণ ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। আধা কাপ শসার রস, এক চামচ লেবুর রস এবং আধা কাপ পানি মিশিয়ে স্প্রে তৈরি করুন। শসা ত্বককে হাইড্রেট করে, আর লেবু ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। এটি রোদে বের হওয়ার আগে বা পরে ব্যবহার করলে ত্বকে তাৎক্ষণিক সতেজতা আসে এবং ট্যান কমাতে সাহায্য করে। 

চাল ধোয়া পানি ও গোলাপ জলের স্প্রে

চাল ধোয়া পানি বহুদিন ধরেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা প্রাকৃতিক মিনারেল ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। ৪ টেবিল চামচ চাল ধোয়া পানি ও ৪ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে রাখুন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে, ব্রণ ও ঘামাচির সমস্যা কমে যায় এবং রোদে পোড়া দাগ ধীরে ধীরে হালকা হয়।

গরমের সময়ে ত্বক সুস্থ ও সতেজ রাখতে ঘরোয়া সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এটি শুধু মেকআপ ধরে রাখতে সাহায্য করে না, বরং ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র ও সুরক্ষিত রাখে। নিয়মিত ব্যবহার করলে ত্বক গরমের ক্ষতিকর প্রভাব থেকেও অনেকটাই রক্ষা পায়।

Advertisement

সূত্র: পার্পেল ডটকম, ইউ উইশ, বি বিউটিফুল

আরও পড়ুন:সুইমিং পুলে সাঁতার কাটার পর ত্বক ও চুল রক্ষা করবেন যেভাবে ডিওডোরেন্ট ব্যবহারের সঠিক নিয়ম জানুন 

এসএকেওয়াই