ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তুমুল গতিতে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেতা দেব। তবে ব্যস্ত এই প্রচারণার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তবুও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে নির্ধারিত কর্মসূচি চালিয়ে গেছেন এই জনপ্রিয় তারকা।
Advertisement
জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সকালে প্রচারে বের হওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ বোধ করেন দেব। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু উড্ডয়নের আগেই মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তার রক্তচাপ মাপা হয়।
সূত্রের খবর, ওইদিন রানাঘাট, মথুরাপুর হয়ে ঘটকপুকুর এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল তার। তবে অসুস্থতার কারণে কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত কর্মসূচি বাতিল করেননি তিনি।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই টানা প্রচারে ব্যস্ত সময় পার করছেন দেব। কখনও হেলিকপ্টারে, কখনও গাড়িতে আবার কখনও হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। ফলে খাওয়া-দাওয়া ও বিশ্রামের অনিয়ম তৈরি হয়েছে তার দৈনন্দিন জীবনে।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, তীব্র গরম ও অনিয়মিত জীবনযাপনের কারণেই সাময়িক অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন দেব এবং নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারে অংশ নেন।
আরও পড়ুন:সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎপ্রথম সপ্তাহেই বাজিমাত, অক্ষয়ের ‘ভূত বাংলা’ সাত দিনে কত আয় করেছে?
প্রচারস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হলেও সেখানে তাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে শারীরিক অসুস্থতাকেও তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারে নিজের দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন এই তারকা সাংসদ।
এমএমএফ/এএসএম
Advertisement