দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর এক হোটেলে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। সভার আলোচ্য বিষয় ছিল ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’।
Advertisement
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এফবিসিসিআই ও বিজেএমইএ নেতারাসহ আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন এবং আলোচনার শুরুতেই যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল আলোচ্য বিষয়ের উপর একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন। শিল্প ও বাণিজ্য সেলের এই আয়োজনের মূল দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর কমিটির দুই নেতা আনোয়ার জাহান আকাশ ও মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন ব্যবসায়ী সমাজের প্রতি ধন্যবাদ দিয়ে এনসিপির আয়োজনে উপস্থিত হওয়ায় এবং তাদের মূল্যবান মতামত এনসিপির অর্থনৈতিক নীতি নির্ধারণে ভূমিকা রাখবে বলে জানান।
Advertisement
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সমস্ত সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। এর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে প্রতিবাদ করতে হবে।
আবদুল্লাহ আল আমিনসহ অন্যান্য বক্তারাও তাৎক্ষণিক সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে জোর দেন অর্থনীতি পুনরুদ্ধারে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড, ব্যাংক খাতে ঋণ খেলাপিদের ফিরিয়ে আনা, রাজস্ব খাত পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সমালোচনা করেন।
ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি জোর দেন এবং গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট মাথায় রেখে কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
এনএস/এনএইচআর
Advertisement