আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

Advertisement

ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর দুদিনের মধ্যেই কি শেষ হবে ইরান যুদ্ধ?

Advertisement

আইন অনুযায়ী, ইরান যুদ্ধ চালিয়ে যেতে হলে চলতি বছরের ১ মে’র মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ‘যুদ্ধ ক্ষমতা আইন’ নামে পরিচিত এই আইনে বলা হয়েছে, কোনো চলমান সংঘাতে ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখতে চাইলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। নইলে তাকে সেই মোতায়েন সীমিত করতে হবে।

ইরান যুদ্ধে ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটিতে আগুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুন ‘দুর্ঘটনাবশত’ লেগেছে।

ইরান আসলে কে চালাচ্ছেন জানে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে একাধিক শীর্ষ নেতা নিহত হওয়ার পর ইরান আসলে কে চালাচ্ছেন, তা নিশ্চিতভাবে জানে না তার প্রশাসন। সম্প্রতি হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

বিবিসির উত্তর আমেরিকা প্রধান সংবাদদাতা গ্যারি ও’ডোনোহু ওই নৈশভোজে উপস্থিত ছিলেন। তিনি জানান, হোটেলের চারপাশে কয়েক ঘণ্টা সড়ক বন্ধ থাকলেও ভেতরের নিরাপত্তায় খুব বেশি কড়াকড়ি ছিল না। তিনি লেখেন, দরজার বাইরে থাকা নিরাপত্তাকর্মী আমার টিকিট খুব দূর থেকে মাত্র একবার দেখে নিয়েছিলেন।

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে এক গর্ভবতী মা এবং তার দুই সন্তান নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় গর্ভবতী নারী ও তার দুই সন্তান নিহত হয়।

চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের ৪০ বছর, রেশ থাকবে কয়েক হাজার বছর

আজ ২৬ এপ্রিল ২০২৬। ঠিক ৪০ বছর আগে এই দিনেই এক ভয়াবহ দুর্ঘটনা দেখেছিল বিশ্ব। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের সেই ঘটনা চেরনোবিল পারমাণবিক বিপর্যয় নামে পরিচিত। ৪০ বছর আগের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের প্রভাব থাকবে হাজার হাজার বছর।

তৃণমূল কংগ্রেসের প্রচারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী

প্রথম দফার নির্বাচন শেষ। এবার শেষ দফার নির্বাচন। আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ১৪২ আসনে ভোট নেওয়া হবে। এই দফার নির্বাচনী প্রচারণার শেষ দিন আগামী ২৭ এপ্রিল। ফলে হাতে সময় মাত্র দুই দিন। ডান-বাম কেউই সময় নষ্ট না করে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। প্রার্থীরা যেমন দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ করছেন, তেমনি প্রার্থীদের সমর্থনে তারকা ক্যাম্পেইনাররাও পথে নেমেছেন।

মাদুরো-সিলিয়া দম্পতির আইনি খরচ বহন করতে পারবে ভেনেজুয়েলা

অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারার যুক্তি দিয়ে মাদুরোর বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন করেছিল তার আইনজীবী দল। তবে ভেনেজুয়েলা সরকারকে অর্থ সরবরাহের অনুমতি দেওয়ায় সে মামলা প্রত্যাহার করেছে মাদুরোর আইনজীবী দল। পাশাপাশি, আইনজীবীরা মামলার পরবর্তী শুনানি দুই মাসের মধ্যে নির্ধারণেরও অনুরোধ জানিয়েছে।

সোহমের হাতে হরলিক্স দিয়ে নারী ভক্তের আবদার, ‘আপনাকে খেতেই হবে’ সোহম চক্রবর্তীকে নদীয়া জেলার করিমপুর বিধানসভার প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার (২৫ এপ্রিল) নির্বাচনি প্রচারণায় বেরিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। পিয় তারকাকে কাছে পেয়ে অলিগলিতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যেই এক নারী আচমকা করে বসেন আজব এক আবদার। সোহমের হাতে হরলিক্স দিয়ে তিনি দাবি করেন, এগুলো তাকে অবশ্যই খেতে হবে।

এসএএইচ