তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা আখের রস, ভাবতেই যেন শরীরে স্বস্তির পরশ লাগে। শহরের মোড়, ফুটপাত কিংবা বাজারের সামনে দাঁড়িয়ে অনেকেই তৃষ্ণা মেটাতে বেছে নেন এই পানীয়টি। দাম কম, সহজলভ্য, আর স্বাদে মিষ্টি সব মিলিয়ে আখের রস যেন গরমের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই রাস্তার আখের রস আসলেই কতটা নিরাপদ? চলুন জেনে নেই আখের রসের উপকারিতা, সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপদে পান করার কিছু বাস্তবসম্মত পরামর্শ।
Advertisement
আখের রস প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এতে থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ভিটামিন ও খনিজ উপাদান। এটি দ্রুত শক্তি জোগায় এবং ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে। গরমে শরীর থেকে ঘাম ঝরার কারণে যে পানিশূন্যতা তৈরি হয়, তা আখের রস কিছুটা পূরণ করতে পারে। অনেকেই এটিকে ‘প্রাকৃতিক এনার্জি ড্রিংক’ বলে থাকেন। তবে এই উপকারিতাগুলো তখনই পাওয়া সম্ভব, যখন রসটি পরিষ্কার ও নিরাপদভাবে প্রস্তুত করা হয়।
রাস্তার আখের রসের ঝুঁকি কোথায়? রাস্তার পাশের অধিকাংশ আখের রস স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয় না। এখানেই তৈরি হয় মূল সমস্যা। অনেক সময় আখ পেষার মেশিনগুলো দীর্ঘ সময় পরিষ্কার করা হয় না। ধুলা, ময়লা কিংবা পোকামাকড় সহজেই এতে জমতে পারে। রস তৈরির সময় বরফ বা পানি ব্যবহার করা হয়, যা অনেক ক্ষেত্রেই বিশুদ্ধ নয়। এই পানি থেকেই ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়াতে পারে। রস সাধারণত খোলা জায়গায় রাখা হয়। মাছি বসা, বাতাসের ধুলাবালি সব মিলিয়ে এতে জীবাণু ঢোকার ঝুঁকি থাকে। তাজা রসই সবচেয়ে ভালো। কিন্তু অনেক দোকানে রস কিছুক্ষণ রেখে পরে বিক্রি করা হয়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। আরও পড়ুন: এই সবজি বদলে দিতে পারে আপনার দৃষ্টিশক্তি গরমে শরীরের এই লক্ষণ মানেই বিপদ চিনি খেয়েও যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন কী ধরনের রোগের ঝুঁকি থাকতে পারে? ডায়রিয়া বা পাতলা পায়খানা টাইফয়েড জন্ডিস ফুড পয়জনিংবিশেষ করে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
তাহলে কি আখের রস পুরোপুরি এড়িয়ে চলবেন?একেবারেই না। আখের রস সম্পূর্ণভাবে ক্ষতিকর নয়; বরং সঠিকভাবে তৈরি হলে এটি উপকারী পানীয়ই। মূল বিষয় হলো নিরাপত্তা ও সচেতনতা।
Advertisement
গরমে আখের রস যেমন তৃষ্ণা মেটায়, তেমনি অসচেতনভাবে পান করলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। তাই ‘স্বস্তি’ আর ‘নিরাপত্তা’ দুটোর মধ্যে ভারসাম্য রাখা জরুরি। সচেতনভাবে বেছে নিলে আখের রস হতে পারে আপনার গরমের এক সতেজ সঙ্গী, আর অবহেলায় সেটিই হতে পারে অসুস্থতার কারণ।
তথ্যসূত্র: পাবমুড, হেলথলাইন, ফ্রন্টিয়ার্স ইন সাসটেইনেবল ফুড সিস্টেমস
জেএস/
Advertisement