দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খেরিনিন এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Advertisement
এই বৈঠকে দুই দেশের মধ্যে ২০২৬ সালের যৌথ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাস্তবমুখী ফল অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সামরিক সহযোগিতা জোরদার এবং আরও কার্যকর করতে কয়েকটি নতুন প্রস্তাবও তুলে ধরা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই আলোচনা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা বেল্টা।
বেলারুশের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক এবং বৈশ্বিক পরিস্থিতি মূল্যায়নে তাদের অবস্থানে মিল রয়েছে। উভয় পক্ষই জোর দেন যে বিদ্যমান সংঘাত সমাধানে সংলাপ ও কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Advertisement
রাজনাথ সিং জানান, গত বছর ১০ জন বেলারুশিয়ান সেনা ভারতে প্রশিক্ষণ নিয়েছে এবং আগামী বছরও প্রশিক্ষণের জন্য কোটা বরাদ্দ দিতে ভারত প্রস্তুত।
অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খেরেনিন ভারতের উচ্চমানের প্রশিক্ষণ ব্যবস্থার প্রশংসা করেন এবং জানান, বেলারুশের সেনারা বিভিন্ন বিষয়ে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে।
এছাড়া, তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের বেলারুশে যুদ্ধ প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান এবং বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, যা বহুমুখী ও সম্ভাবনাময়।
কেএম
Advertisement