আইন-আদালত

হাইকোর্টে আইন পেশা পরিচালনার লিখিত পরীক্ষার ফল প্রকাশ

হাইকোর্টে আইন পেশা পরিচালনার অনুমতির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদারের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ১ হাজার ৩১৩ আইনজীবী উত্তীর্ণ হয়েছেন।

এতে আরও বলা হয়, ৪১৯ আইনজীবীর ফলাফল তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া ২৪ জনের ফল পুনর্মূল্যায়নের জন্য অপেক্ষমাণ রয়েছে।

Advertisement

উত্তীর্ণ ১ হাজার ৩১৩ আইনজীবীকে পরবর্তী ধাপে এনরোলমেন্ট কমিটির কাছে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উত্তীর্ণ ১ হাজার ৩১৩ আইনজীবীর তালিকা

এফএইচ/বিএ

Advertisement