ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বিয়ে না দেওয়ায় তীব্র ক্ষোভ থেকে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এর আগে ভোর ৬টার দিকে আসামির বাড়ির অদূরে একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার গদাধরডাঙ্গী গ্রামে আকাশ তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুপু রাহেলা বেগমকে (৫৫) কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। তাদের বাঁচাতে প্রতিবেশী রিকশাচালক কাবুল হোসেন (৪৯) এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করেন। এসময় আরও দুজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: দাদি-ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গ্রেফতার
Advertisement
হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা, ডিবি ও র্যাব-১০ অভিযানে নামে। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ভোরে আকাশকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কোদালটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, আকাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া প্রাপ্ত বয়স হওয়ার পরও পরিবার থেকে তাকে বিয়ে না দেওয়ায় তার মধ্যে তীব্র ক্ষোভ ছিল। মানসিক বিভ্রম ও পারিবারিক ক্ষোভ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এন কে বি নয়ন/এসআর/এমএস
Advertisement