তথ্যপ্রযুক্তি

এসিরও ‘হার্ট’ থাকে, জানেন কি?

গ্রীষ্মের প্রচণ্ড গরমে একটু স্বস্তির খোঁজে আমরা সবচেয়ে বেশি নির্ভর করি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ওপর। বাইরে থেকে ঘামে ভেজা শরীর নিয়ে ফিরে এসে ঠান্ডা বাতাসে কিছুক্ষণ বসলে যেন নতুন করে প্রাণ ফিরে পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে এসি এখন বিলাসিতা নয়, বরং অনেকের কাছে প্রয়োজনীয় একটি যন্ত্রে পরিণত হয়েছে।

Advertisement

তবে প্রতিদিন ব্যবহার করলেও এই যন্ত্রটির ভেতরের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই আমাদের অজানা থেকে যায়। যেমন এসিরও একটি ‘হার্ট’ বা ‘হৃদযন্ত্র’ আছে। বিষয়টি শুনে অবাক লাগলেও এটি একেবারে সত্য।

এসির প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ হলেও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কম্প্রেসার। একে এসির হৃদযন্ত্র বলা হয়। শুধু এসি নয়, ফ্রিজসহ আরও অনেক বৈদ্যুতিক যন্ত্রেও কম্প্রেসার একটি অপরিহার্য অংশ হিসেবে কাজ করে।

মানবদেহে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে যেমন পুরো শরীর অচল হয়ে পড়ে, তেমনই এসির কম্প্রেসার বিকল হলে পুরো যন্ত্রটাই কার্যত অকেজো হয়ে যায়। কারণ ঘর ঠান্ডা করার মূল কাজটাই এই কম্প্রেসার সম্পন্ন করে।

Advertisement

বিশেষ করে স্প্লিট এসির ক্ষেত্রে দুটি ইউনিট থাকে ইনডোর ও আউটডোর। কম্প্রেসার সাধারণত আউটডোর ইউনিটে থাকে এবং সেখান থেকেই ঠান্ডা করার প্রক্রিয়াটি পরিচালিত হয়।

যদি কোনো কারণে কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এসি আর ঠান্ডা বাতাস দিতে পারবে না। শুধু তাই নয়, এর ফলে ফ্যান, কয়েল বা মোটরের মতো অন্যান্য অংশেও ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

তাহলে কীভাবে বুঝবেন কম্প্রেসারে সমস্যা হয়েছে? কিছু সাধারণ লক্ষণ রয়েছে- এসি থেকে অস্বাভাবিক শব্দ আসা অতিরিক্ত কম্পন হওয়া আগের মতো ঠান্ডা না হওয়া

এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত একজন দক্ষ মেকানিক দিয়ে পরীক্ষা করানো উচিত।

আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি

কেএসকে

Advertisement