লাইফস্টাইল

রেইনকোট দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

বৃষ্টির দিনে রেইনকোট অনেকেরই নিত্যসঙ্গী হয়ে ওঠে। অফিসে যাওয়া, বাজার করা বা বাইরে জরুরি কাজে বের হলে এটি ভিজে যাওয়া থেকে রক্ষা করে। তবে ব্যবহার শেষে ঠিকভাবে যত্ন না নিলে রেইনকোটে দুর্গন্ধ, ছত্রাক, ভাঁজের দাগ বা কাপড়ের ক্ষতি হতে পারে। তাই কিছু সহজ নিয়ম মানলে রেইনকোট দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

Advertisement

১. ব্যবহার শেষে শুকিয়ে নিনবৃষ্টি থেকে ফিরে রেইনকোট ভেজা অবস্থায় ব্যাগে বা কোণে ফেলে রাখবেন না। ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন। এতে দুর্গন্ধ ও ছত্রাকের ঝুঁকি কমে।

২. নিয়মিত পরিষ্কার করুনময়লা পানি বা কাঁদা লাগলে নরম কাপড় দিয়ে মুছে নিন। প্রয়োজনে হালকা সাবান পানিতে ধুয়ে নিতে পারেন। কড়া ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো।

৩. রোদে বেশি সময় রাখবেন নাঅনেকক্ষণ কড়া রোদে রাখলে রেইনকোটের জলরোধী স্তর দুর্বল হয়ে যেতে পারে। তাই ছায়াযুক্ত জায়গায় শুকানো ভালো।

Advertisement

৪. ভাঁজ করে রাখার আগে পুরো শুকনো নিশ্চিত করুনভেজা অবস্থায় ভাঁজ করে রাখলে ভেতরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। এতে ছত্রাক বা দাগ পড়তে পারে।

৫. অতিরিক্ত ভাঁজ করবেন নাএকই জায়গায় বারবার ভাঁজ করলে সেখানে দাগ বা ফাটল দেখা দিতে পারে। যতটা সম্ভব ঢিলেঢালাভাবে ভাঁজ করুন।

৬. ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করুনবর্ষা শেষে রেইনকোট আলমারিতে রাখার আগে পরিষ্কার করে শুকনো জায়গায় সংরক্ষণ করুন।

রেইনকোটের যত্ন নিতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ছোট এই অভ্যাসগুলোই এর আয়ু বাড়িয়ে দেয়। তাই ব্যবহার শেষে একটু যত্ন নিন, তাহলেই পুরো মৌসুমজুড়ে রেইনকোট থাকবে ভালো অবস্থায়।

Advertisement

সূত্র: গুড হাউসকিপিং, দ্য স্প্রুস, রিয়েল সিম্পল, মার্থা স্টুয়ার্ট

এএমপি/এএসএম