দেশজুড়ে

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো দিনমজুরের

বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

Advertisement

রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড়-বৃষ্টি কিছুটা কমার পর রবিন গরু আনতে মাঠে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

Advertisement

নাহিদ ফরাজী/এনএইচআর/জেআইএম