ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির ছয় সপ্তাহ পেরিয়ে গিয়ে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১,৬৪৬ কোটি রুপি। এই আয় অরিজিনাল রান হিসাব অনুযায়ী একে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় চলচ্চিত্রে পরিণত করেছে।
Advertisement
এর মাধ্যমে দীর্ঘদিনের রেকর্ডধারী ‘বাহুবলি ২’ -কে পেছনে ফেলেছে সিনেমাটি। প্রায় নয় বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছিল ‘বাহুবলি ২’। মাঝখানে ‘পুষ্পা : দ্য রুল’ খুব কাছাকাছি পৌঁছালেও শীর্ষে উঠতে পারেনি।
ছবিটির মোট আয়ের মধ্যে প্রায় ১,২৩৭ কোটি রুপি এসেছে ভারত থেকে এবং বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ৪০৯ কোটি রুপি।‘বাহুবলি ২’ সিনেমাটি ৯ বছর ধরে রেকর্ডটি ধরে রেখেছিলো
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার অভিনয়ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
Advertisement
তবে সামগ্রিক আয়ের তালিকায় এখনও শীর্ষে রয়েছে ‘দঙ্গল’। আর দ্বিতীয় স্থানে আছে ‘বাহুবলি ২’। কারণ এই সিনেমাগুলো পরবর্তী সময়ে চীনসহ বিভিন্ন অপ্রচলিত আন্তর্জাতিক বাজারে মুক্তি পেয়ে বাড়তি আয় করেছিল। সেই তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর এই সাফল্য এসেছে মূলত নিয়মিত বাজার থেকেই।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই রেকর্ডের গুরুত্ব এখানেই। এটি মূল দর্শকভিত্তিক বাজারে ধারাবাহিক জনপ্রিয়তার প্রতিফলন। ভবিষ্যতে আসন্ন বড় বাজেটের সিনেমা যেমন ‘রামায়ণ’ ও ‘বারাণসী’ এই রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ভারতীয় সিনেমার বৈশ্বিক বাজারে এই অর্জন নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলআইএ
Advertisement