ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার জবাবে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাদানীর নতুন শ্বশুর হাফেজ ইমাম উদ্দিন।
Advertisement
৭ মে দুপুর ১টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন—এটা শুনেই উম্মতের একাংশের যে করুণ দশা! এরা যেদিন শুনবে তিনি তৃতীয়, চতুর্থ বিবাহ করেছেন—সেদিন অনেকে হয়তো সহ্য করতে না পেরে সুইসাইডও করতে পারে।’
হাফেজ ইমাম উদ্দিন লিখেছেন, ‘অনেকে দেখলাম তার বড় স্ত্রীকে নিয়ে খুব সিমপ্যাথি দেখাচ্ছে। ‘বেচারা, ডেলিভারির সময় এই মুহূর্তে এই খবরটা তার জন্য কত কষ্টদায়ক!’’
আরও পড়ুন‘আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন’তিনি লিখেছেন, ‘প্রথম বিবাহের পরপরই যদি দ্বিতীয় বিবাহ করতে চায়—সমাজ বলবে, কেবলই তো একটা বিবাহ করলা, আরেকটু অপেক্ষা কর। যদি বাচ্চা পেটে আসার পর বলে—তখন বলবে, এই সময়ে আরেকটা বিবাহের কথা বলা ঠিক না। যদি বাচ্চা ডেলিভারির সময় ঘনিয়ে আসে; তখন বলবে আগে বাচ্চাটা হোক, তারপরে দেখো। যদি স্ত্রীর কোনো সন্তান না হয়—তখন বলবে, এমনিতেই সন্তান হচ্ছে না, আবার আরেকটা বিবাহ করে তাকে কষ্ট দেওয়া কি ঠিক? যদি সন্তান হয় তাহলে বলবে, তোমার তো সন্তান হলোই, তাহলে আবার কেন বিবাহ করবা।’
Advertisement
ইমাম উদ্দিন লিখেছেন, ‘মানে আপনি যেভাবেই বলেন, যখনই বলেন, যে অবস্থাতেই বলেন—তারা একটা না একটা ছুতা বের করবেই। দেখেন—যে নারী শরীয়তের কোনো বিধানের বিরুদ্ধে গিয়ে স্বামীর এমন কোনো হালাল সিদ্ধান্তের বিরোধিতা করে, যার কারণে স্বামীর হক নষ্ট হয়, স্বামীর ওপর অবিচার বা জুলুম হয়, স্বামীর মন কষ্ট পায়; সে যদি এতে কষ্ট পায়, তাহলে এতে স্বামীর কোনো গুনাহ হবে না।’
আরও পড়ুন‘বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!’সবশেষে তিনি লিখেছেন, ‘তবে—স্বামী যদি আরেকটি বিবাহ না করলে তার কোনো ক্ষতি না হয়, তেমন বেশি প্রয়োজন না থাকে, তাহলে স্ত্রীর মন খুশি রাখার জন্য আরেকটি বিবাহ না করাই উত্তম। কিন্তু আপনি দুর্বলদের উদাহরণ টেনে এনে সবলদের ওপর কেন অবিচার করবেন?’
এসইউ
Advertisement