লাইফস্টাইল

আবেদনময়ী রূপে কানে নজর কাড়ছেন মৌনি রায়

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের মাঝেও আত্মবিশ্বাসী উপস্থিতি আর কাজের ব্যস্ততায় আলোচনায় রয়েছেন টালিউড ও বলিউড অভিনেত্রী মৌনি রায়।

Advertisement

ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর প্রকাশ্যে আসার পর এবার কান চলচ্চিত্র উৎসবে এক অনন্য আবেদনে ধরা দিলেন তিনি।

সব মিলিয়ে ভক্তরা যেন নতুন এক পরিণত ও আত্মবিশ্বাসী মৌনীকেই দেখছেন।

চলমান কান চলচ্চিত্র উৎসবে মৌনীকে দেখা গেছে স্ট্র্যাপলেস শিয়ার গাউনে। সূক্ষ্ম জাল-নকশায় তৈরি পোশাকটির শিয়ার ইফেক্টই ছিল মূল আকর্ষণ।

Advertisement

তবে তার গোটা স্টাইলিংকে আরও নজরকাড়া করেছে ফুলেল মোটিফে তৈরি দৃষ্টিনন্দন ডায়মন্ড নেকলেস, যা নিখুঁতভাবে কলার বোন জুড়ে বসানো ছিল। এর সঙ্গে মানানসই ডায়মন্ড ঘড়ি ও স্টেটমেন্ট রিং তাঁর লুকে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

বিউটি লুকেও ছিল আধুনিক গ্ল্যামারের ছোঁয়া।

স্লিক বান হেয়ারস্টাইল, স্মোকি আই মেকআপ এবং ভেলভেট ন্যুড লিপস্টিক-সব মিলিয়ে তার উপস্থিতি হয়ে উঠেছিল আরও আকর্ষণীয়।

উল্লেখ্য, কানের লাল গালিচায় এটি মৌনির প্রথম উপস্থিতি নয়। ২০২৩ সালেই এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছিল তার।

Advertisement

তবে এবারের সফরটি আলাদা গুরুত্ব বহন করছে বলেই মনে করছেন অনেকে।

কারণ ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়েও নিজেকে যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করেছেন, তা প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছেও।

জেএস/