দেশজুড়ে

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। রফিক বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

Advertisement

শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানার অধীন মাথাভাঙার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, দুর্বৃত্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

আরিফুর রহমান/এসআর/এএসএম