রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার এক মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় পলাশ নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
Advertisement
শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আরও পড়ুন সুন্দরবনে ‘কোণঠাসা’ দস্যুবাহিনী ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্পওসি আসাদুজ্জামান বলেন, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে মোটরসাইকেল যোগে এসে দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে আছে কি না সেটা এখনো বলতে পারছি না।
Advertisement
কেআর/কেএসআর