দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো এনজিও অফিস

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে সেন্টের ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি এনজিওর অফিস।

Advertisement

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বি-৬ ব্লকে অবস্থিত সংস্থাটির অফিসে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা।

তিনি জানান, এনজিও সিএনআরএসের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় রোহিঙ্গারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

Advertisement

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। অফিসে কোনো বিদ্যুৎ সংযোগও ছিল না। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে একটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।’

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম