আইন-আদালত

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ

নিম্ন (অধস্তন) আদালতে আইনজীবী তালিকাভুক্তির সনদের জন্যে প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

Advertisement

প্রথম ধাপে (এমসিকিউতে) মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এবার পরীক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানও অংশ নিয়ে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন।

গতকাল শুক্রবার (১২ জুন) দিনগত মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন সিনেমা-গান-থিয়েটারের মাধ্যমে সফট পাওয়ার গড়ে তুলতে চাই: অর্থমন্ত্রী

জাইমা রহমান এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন বলে নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

Advertisement

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

আরও পড়ুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় কক্সবাজার

শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।

তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে (সনদ প্রাপ্ত) তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ছাড়া দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।  

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

Advertisement

এফএইচ/কেএসআর