খেলাধুলা

মেসিকে নিয়ে সতর্ক করে দিলেন দেম্বেলে

আসছে জুনে বয়স লিওনেল মেসির বয়শ হবে ৩৯। কিন্তু তার খেলায় বয়সের ছাপ নেই। এখনো প্রতিপক্ষের জন্য ভয়ের প্রধান কারণ এলএমটেন। বার্সেলোনায় মেসির সঙ্গে একসাথে খেলেছেন ফ্রান্সের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার উসমান দেম্বেলে। তার কন্ঠে এখনো যেন মেসি স্তুতি। জোর দিয়ে বললেন এই কিংবদন্তি আর্জেন্টিনাকে আবারও বিশ্বকাপ জয় করাতে পারেন।

Advertisement

মঙ্গলবার সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে এবারের খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন দেম্বেলে। গত দুটি আসরে ফাইনালিস্ট হওয়ায় ফ্রান্সের ওপর থাকা চাপের কথা স্বীকার করলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আধিপত্যবাদের কথাও তুলে ধরেছেন। টুর্নামেন্টের ফেভারিট এবং ৩৮ বছর বয়সী মেসি তাঁর কাতার ২০২২-এর বীরত্বপূর্ণ পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারবেন কিনা, এই বিষয়ে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেম্বেলে এই কিংবদন্তি প্লেমেকারের প্রশংসা করে বলেন, 'অবশ্যই! তিনি যেকোনো সম্ভাব্য ট্রফি জিততে পারেন। বার্সেলোনায় থাকাকালীন আমি ইতোমধ্যেই দেখেছি তিনি কী করতে পারেন।'

কাতারের পর চার বছরের বেশি বয়স হওয়াটা তার পারফরম্যান্সে বাধা সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে ডেম্বেলে আত্মবিশ্বাসের সাথে বলেন, 'এতে কিছুই বদলায়নি। আমি এই পর্যন্ত যতজনকে দেখেছি, ফুটবলের ইতিহাসে তিনিই সেরা। তিনি এখনও অপ্রতিরোধ্য। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। তাঁর বয়স বেশি হতে পারে, কিন্তু প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়ার গুণাবলী তার মধ্যে সবসময়ই থাকবে। আমাদের তাঁর ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ তিনি আবারও শিরোপা জিততে পুরোপুরি সক্ষম।' আরআর/এসকেডি/এএসএম

Advertisement