অর্থনীতি

বাজার মূলধন কমলো প্রায় ৩ হাজার কোটি টাকা

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে বেশি অস্থিরতা দেখা গেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ঊর্ধ্বমুখিতার দেখা মেলে এবং দুই কার্যদিবসে পতন হয়। এতে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে। এতে বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে গড় লেনদেনের পরিমাণও বেড়েছে।

Advertisement

তবে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৩ হাজার কোটি টাকা কমে গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৩টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৭৩টির। আর ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ১০ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬৬ কোটি টাকা।

Advertisement

বাজার মূলধন কমলেও গত সপ্তাহে প্রধান মূল্যসূচকের উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৪৫ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২১০ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক শূন্য ১ শতাংশ।

আরও পড়ুন বাজেটের আগে শেয়ারবাজারে অস্থিরতা

অপর দুই সূচকের মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। আগের সপ্তাহে সূচটি বাড়ে ৩৯ দশমিক ৫১ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ।

আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৪ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৭২ দশমিক ৯৯ পয়েন্ট বা ৩ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৭ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৭৩ লাখ টাকা বা ১১ দশমিক ৪০ শতাংশ।

Advertisement

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৩ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২২ কোটি ৭২ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস, পিপিলস ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বিডি থাই ফুড।

এমএএস/ইএ