গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের কবলে পড়ে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জার। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ কোটি কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগ-আউট’ হয়ে যায়। ফের লগইন করতে গেলে স্ক্রিনে ‘সেশন এক্সপায়ার্ড’ বা ‘আনএক্সপেক্টেড এরর’ বার্তা প্রদর্শন করায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও হ্যাকিংয়ের আতঙ্ক তৈরি হয়।
Advertisement
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকে এই সমস্যার বিষয়ে হাজার হাজার ব্যবহারকারী অভিযোগ জানাতে শুরু করেন। ব্যবহারকারীরা জানান, অ্যাপের পাশাপাশি ব্রাউজার সংস্করণেও অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছিল না এবং নিউজফিড সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। মেসেঞ্জারে কোনো নতুন বার্তা আসছিল না কিংবা পাঠানোও যাচ্ছিল না। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন এবং ইউরোপের বিভিন্ন দেশে এই বিভ্রাট ব্যাপক আকার ধারণ করে।
আরও পড়ুন বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাটসার্ভার অচল থাকার প্রায় এক ঘণ্টা পর, অর্থাৎ রাত ৮টা ২৫ মিনিটের দিক থেকে ফেসবুক ও মেসেঞ্জার ধীরে ধীরে সচল হতে শুরু করে। প্রথমদিকে ধীরগতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা সম্পূর্ণভাবে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হন।
মেটার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্ডি স্টোন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা শুনেছি যে মানুষ আমাদের সেবাগুলো ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা এটি সমাধানে কাজ করছি।’ কিছুক্ষণ পরে স্টোন আরেক পোস্টে বলেন, ‘আমরা ফিরে আসছি, যদিও সবকিছু পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।’
Advertisement
এক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ‘এ সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ফেসবুক ডাউন হলো। প্রতিবারই এর সঙ্গে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারও ডাউন হয়ে যায়।’
কেন এমন বিভ্রাট?ডাউনডিটেক্টর বা মেটার নিজস্ব বিজনেস স্ট্যাটাস ড্যাশবোর্ডে ‘মেসেঞ্জার প্ল্যাটফর্ম ও এপিআই’-এ বড় ধরনের বিভ্রাট দেখালেও, ঠিক কী কারণে এই বৈশ্বিক কারিগরি বিপর্যয় বা আউটেজ ঘটেছিল, তা নিয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, মেটার অভ্যন্তরীণ সার্ভার কনফিগারেশন বা ব্যাক-এন্ড নেটওয়ার্কের বড় কোনো ত্রুটির কারণে এই সাময়িক বিভ্রাট ঘটে থাকতে পারে।
সূত্র: বিজনেস ইনসাইডার, নিউইয়র্ক পোস্ট, এনডিটিভিকেএএ/
Advertisement