‘ডি’ গ্রুপের ম্যাচে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে তুরস্ক ও অস্ট্রেলিয়া। দুই দলেরই প্রথম ম্যাচ এটি এবারের বিশ্বকাপের।
Advertisement
রোববার (১৪ জুন) ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
দুই দলের সবশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটোতেই জয় পেয়েছে তুরস্ক। তবে ম্যাচ দুটি ছিল আজ থেকে ২২ বছর আগে ২০০৪ সালে। প্রথমটিতে ৩-১ গোলে জয় পায় তুরস্ক আর দ্বিতীয়টিতে ১-০ ব্যবধানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে।
বিশ্বকাপের আজকের ম্যাচটির জন্য দুই দলই শক্তিশালী শুরুর একাদশ নিয়েই মাঠে নামছে। ৩জন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া।
Advertisement
অন্যদিকে, ৪জন ডিফেন্ডার ও সমান ৩ মিডফিল্ডার ও ফরোয়ার্ডে শুরুর একাদশে রেখেছে তুরস্ক। চলুন দেখে নেওয়া যাক দুই দলের একাদশ।
অস্ট্রেলিয়া একাদশ
বিচ, সিরকাটি, ইটালিয়ানো, সৌট্টার (অধিনায়ক), বার্গেস, বস, মেটকালফ, ওকন-এংস্টলার, ও’নিল, ইরানকুন্ডা, তুরে,
তুরস্ক একাদশ
Advertisement
উরগান শাকির, জেকি শেলিক, মেরিহ ডেমিরাল, আব্দুলকেরিম বারদাকচি, ফেরদি কাদিওগ্লু, অরকুন কোকশু, হাকান কালহানোউলু (অধিনায়ক), সালিহ ওজকান, কারিম আকতুরকোগলু, আর্দা গুলের, বারিশ আলপার ইলমাজ
আইএন