কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কয়সার আলী (৬০) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে ধরণীবাড়ীর মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে মৌসুমি কাঁঠাল ব্যবসায়ী কয়সার আলী মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল নিতে যান। একপর্যায়ে তিনি কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোকনুজ্জামান মানু/এএইচ/এমএস