বাবা-মা তাদের সন্তানের দেখভাল করবেন, এটাই চিরাচরিত নিয়ম হয়ে আছে। আবার সন্তানও বাবা-মায়ের দেখভাল করবেন। কিন্তু এর বিপরীত হলে তখন অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক যেমনটা করছে আর্জেন্টাইন কর্তৃপক্ষ।
Advertisement
বিশ্বকাপ খেলা দেখতে গেছে এমন ১৩ হাজার পিতার তালিকা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে দিয়েছে আর্জেন্টিনা। এই ১৩ হাজার পিতা সন্তানের ভরণপোষণের টাকা বকেয়া রেখেছেন।
বুয়েন্স আয়ার্সের কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো, বকেয়া ভরণপোষণের টাকা পরিশোধ না করা পর্যন্ত এই পিতাদের বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে বাধা দেওয়া। এই উদ্যোগটি বকেয়া ভরণপোষণ মোকাবেলার একটি বৃহত্তর নীতির অংশ যা দেশের হাজার হাজার পরিবারকে সুরক্ষা প্রদান করে।
বুয়েন্স আয়ার্সের মেয়র এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে, যারা তাদের সন্তানদের ভরণপোষণের মতো একটি মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে।
Advertisement
তিনি আরও ঘোষণা করেন, যদি তারা তাদের সন্তানদের ভরণপোষণ না দেয়, তবে তাদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন শিশু অধিকার সংস্থা এই পদক্ষেপটির ব্যাপক প্রশংসা করেছে। তারা এটিকে দায়িত্বজ্ঞানহীন অভিভাবকদের জবাবদিহিতার আওতায় আনার হাতিয়ার হিসেবে দেখছেন এবং একই সাথে পারিবারিক দায়িত্ব পালনের প্রতি তাদের গুরুত্ব তুলে ধরছেন।
আরআর/এমএমআর
Advertisement