চট্টগ্রাম নগরে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (১৪ জুন) নগরের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পাহাড়তলী থানা ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
Advertisement
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/একিউএফ