প্রশ্ন: নামাজের সিজদার জায়গা দাঁড়ানোর জায়গার চেয়ে উঁচু হলে নামাজ হবে? চেয়ারে বসে নামাজ আদায় করলে কীভাবে সিজদা করতে হবে?
Advertisement
উত্তর: নামাজ পড়া উচিত সমতল জায়গায়। সিজদার জায়গা দাঁড়ানোর জায়গা থেকে উঁচু না হওয়া বাঞ্চনীয়। সিজদার জায়গা যদি দাঁড়ানোর জায়গার চেয়ে আধ হাতের বেশি উঁচু হয়, তাহলে সিজদা আদায় হবে না। তবে আধ হাত বা তার চেয়ে কম উঁচু হলে তাহলে সিজদা আদায় হয়ে যাবে।
সিজদা নামাজের অন্যতম ফরজ বা রোকন। সিজদা যথাযথভাবে আদায় করা ছাড়া নামাজ হবে না। তাই সিজদা যথাযথভাবে আদায়ের প্রতি যত্নবান হওয়া আমাদের কর্তব্য। রাসুল (সা.) বলেন, আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
আরও পড়ুন সিজদা ও রুকুর তাসবিহ চেয়ারে বসে নামাজ আদায় করবেন যেভাবেগ্রহণযোগ্য ওজরের কারণে চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে নামাজের কিয়াম সম্ভব হলে দাঁড়িয়ে, সম্ভব না হলে চেয়ারে বসে আদায় করবেন। রুকু ও সিজদা ইশারায় আদায় করবেন অর্থাৎ চেয়ারে বসেই রুকুর সময় মাথা ঝোঁকাবেন, সিজদার সময় মাথা তার চেয়ে আরেকটু বেশি ঝোঁকাবেন।
Advertisement
চেয়ারে বসে ইশারায় সিজদা করার সময় হাত হাঁটুতেই রাখবেন। মাটিতে সিজদা করার মতো হাত উঠিয়ে চেহারা বরাবর রাখবেন না। এটি ভুল পদ্ধতি। একইভাবে সিজদার জন্য সামনে টেবিল বা এজাতীয় অন্য কিছু রাখবেন না। এটিও ভুল পদ্ধতি।
চেয়ারে বসে নামাজ আদায় যাদের জন্য বৈধযে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম, স্বাভাবিকভাবে রুকু-সিজদা আদায় করতে অক্ষম, তার জন্য বসে ইশারায় রুকু ও সিজদা আদায় করা জায়েজ এবং এ রকম ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে।
রুকু-সিজদা আদায়ে সক্ষম না হলেও কারো যদি জমিনে পা ভাজ বা লম্বা করে বসার সক্ষমতা থাকে, তাহলে তার জন্য সঠিক ও সুন্নত পদ্ধতি হলো চেয়ারে নয়, বরং জমিনে বসে ইশারায় নামাজ আদায় করা। নবিজি (সা.) ও সাহাবিদের যুগেও চেয়ার ব্যবহারের প্রচলন ছিল। কিন্তু ওই যুগে অক্ষম ব্যক্তিরা জমিনে বসে নামাজ আদায় করতেন। নামাজের সময় চেয়ারে বসার প্রচলন ছিল না।
আরও পড়ুন নামাজে রুকু না করে সিজদায় চলে গেলে করণীয়যে দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম, কিন্তু রুকু ও সিজদা করতে অক্ষম, সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং রুকুর সময় বসে রুকু ও সিজদার ইশারা করবে। রুকু করতে সক্ষম হলে রুকু স্বাভাবিকভাবে আদায় করবে এবং সিজদার সময় বসে সিজদার ইশারা করবে।
Advertisement
রুকু ও সিজদা করতে সক্ষম হওয়ার পরও কেউ যদি শুধু আরামের জন্য অথবা মামুলি কষ্টের কারণে চেয়ারে বসে নামাজ আদায় করে, সামনে টেবিল রেখে সিজদা করে তাহলে তার নামাজ হবে না।
কারণ চেয়ারে বসে সামনে টেবিল রেখে সিজদা করলে সিজদার ইশারা হয়, সিজদা আদায় হয় না। সিজদার সময় চেহারা ও হাতের পাশাপাশি উভয় হাঁটু জমিনের ওপর রাখাও সিজদার শুদ্ধ হওয়ার জন্য শর্ত। সিজদার সময় কপালের অংশ কোমরের অংশ থেকে নিচু থাকাও জরুরি। চেয়ারে বসে সামনের কোন কিছুর ওপর কপাল রাখলে উল্লিখিত উভয় শর্ত পাওয়া যায় না।
ওএফএফ