আন্তর্জাতিক

ওমান উপকূল থেকে ১৪ ভারতীয় নাবিক উদ্ধার

ওমান উপকূলের কাছে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি ভারতীয় জাহাজ থেকে অন্তত ১৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম মেকানাইজড সেইলিং ভেসেল (এমএসভি) বিরাট-১।

Advertisement

ভারতীয় দূতাবাস জানিয়েছে, উদ্ধার অভিযানটি ওমানের কর্তৃপক্ষ এবং আশপাশে থাকা অন্যান্য জাহাজের সহায়তায় পরিচালিত হয়।

খবরে বলা হয়েছে, জাহাজের নাবিকরা শেষ পর্যন্ত জাহাজ ত্যাগ করে একটি লাইফ র্যাফটে আশ্রয় নেন, যা একটি সামুদ্রিক টহল বিমান থেকে নামানো হয়েছিল।

ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী বিরাট-১ জাহাজে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ওমানের কর্তৃপক্ষ ও নিকটবর্তী জাহাজগুলোর সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

Advertisement

পরে দূতাবাস নিশ্চিত করে যে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং সব নাবিক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজটি ইঞ্জিন বিকলের শিকার হয়। পরে নাবিকরা নিরাপদে একটি লাইফ র্যাফটে স্থানান্তরিত হন। ওমানের কর্তৃপক্ষের সমন্বয়ে আশপাশের জাহাজগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।”

স্থানীয় সংবাদমাধ্যম মাসকাট ডেইলি জানিয়েছে, বিষয়টি এখনও সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর কাছে অগ্রাধিকারভিত্তিক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঘটনা গত সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হওয়া ভারতীয় তেলবাহী জাহাজের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

Advertisement

সূত্র: এনডিটিভি

এমএসএম