জাগো জবস

শতাধিক ব্যক্তির অংশগ্রহণে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে ময়মনসিংহে ‘উচ্চশিক্ষা ও ক্যারিয়ার কাউন্সিলিং’ বিষয়ক সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। ১৩ জুন সকালে শহরের একটি রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement

আয়োজনে প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক অংশগ্রহণ করেন। ময়মনসিংহের স্থানীয় বিভিন্ন কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা এবং কোচিং সেন্টারের শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন।

আরও পড়ুন সপ্তাহের সেরা চাকরি: ১২ জুন ২০২৬

সেমিনারে আইএসইউ-এর পক্ষ থেকে প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ফয়জুল্লাহ কৌশিক, অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের ডিরেক্টর মো. আবদুল গাফফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. তৌহিদুজ্জামান, আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রাশেদ আহমেদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাইয়ান খায়ের ফুয়াদ।

অনুষ্ঠানে আইএসইউ-এর শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুধু নিজেদের বক্তব্য উপস্থাপনই নয় বরং আয়োজনে উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মতামতও মনোযোগ সহকারে শোনে প্রতিনিধি দল। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সুস্পষ্ট উত্তর দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

Advertisement

এসইউ