আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেল থেকে রুশ ‘শ্যাডো ফ্লিট’ আটক করলো যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল থেকে রাশিয়ার তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করছিল রুশ এ ‘শ্যাডো ফ্লিট’। রোববার (১৪ জুন) ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

Advertisement

তিনি জানিয়েছেন, রোববার যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা সংস্থার সমন্বয়ে ইংলিশ চ্যানেলে একটি ‘শ্যাডো ফ্লিট’ তেলবাহী ট্যাংকার আটক করা হয়েছ। তিনি নিজেই ভোরের দিকে এই অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তার বিবৃতিতে, এ পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মিত্রদের জন্য একটি বার্তা বলে উল্লেখ করা হয়েছে।

স্টারমার আরও জানান, এই অভিযান রাশিয়ার ওপর আরেকটি চাপ সৃষ্টি করেছে। যারা ইউক্রেন যুদ্ধকে উসকানি দিচ্ছে তাদের জন্য এটি সতর্কবার্তা।

Advertisement

এর পাশাপাশি এটিকে সফল অভিযান বলে উল্লেখ করে অভিযানে অংশ নেওয়া সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএম 

Advertisement